ছবিঃ সংগৃহীত
কণ্ঠ ডেক্সঃ ১ মার্চ ২০২৬
তেহরানের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ইরানি নাগরিক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৪৭ জন। এ তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
মেহের নিউজকে রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছেন।
ওই মুখপাত্র আরো বলেন, রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সূত্র : আল-জাজিরা
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত