ছবিঃ সংগৃহীত
জয়পুর কণ্ঠ ডেক্সঃ ১০ এপ্রিল ২০১৬
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
খাজা আসিফ ইসরায়েলকে ‘শয়তান এবং মানবতার জন্য অভিশাপ’ বলে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েল নিরীহ মানুষ হত্যা করছে। প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন—রক্তপাত অব্যাহত রয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য করলেন। সূত্র : আল-জাজিরা
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত