জুলাইয়ের দিনে রাজপথে নামা রক্তের বান ডেকেছিল,
ছাত্র-জনতার অদম্য বুকে নতুন একটা ভোর জেগেছিল।
বুকের ভেতর তুফান চেপে যে দিনটা ইতিহাস লিখে যায়,
সীমানা পেরিয়ে সেই ক্ষোভ আজ অন্য আকাশ ছুঁতে চায়।
ওপারেও আজ থমথমে রাত, ছাত্রদের ঐ বাঁকা ভুরু,
অন্যায়ের অনলে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন শুরু।
আর এপারে? মুখোশ খসে পড়ে ভণ্ড নেতার হাসির পেছনে,
ক্ষমতার লোভে বিবেক বেচেছে অন্ধ আঁধার গোপনে।
ক্ষমতার মোহে ভাবত তারা—আইন তাদের হাতের মুঠোয়,
আজ ক্ষমতার দাপট ভাঙল, পাপ ধরা পড়ে প্রকাশ্য ঘাটে।
অনৈতিকতার এই ভাঙাচোরা খেলায় বিচার এসেছে সামনে,
অপরাধের আর স্থান নেই কোনো আড়ালে কিংবা পেছনের দামে।
সময় বদলায়, মোড় ঘোরে আজ—আজকের দিন অন্য কিছু,
অধিকারহীন মানুষের ডাক তাড়া করে ফেরে পিছু পিছু।
যত মিথ্যার প্রাচীর উঠুক, সততার আলো জ্বলবেই,
জনতার এই হুংকারের কাছে অন্যায় হার মানবেই!
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত