ছবিঃ জয়পুর কণ্ঠ
কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার কালাই উপজেলা শাখার আয়োজনে সদস্য শিক্ষা শিবির ১১ এপ্রিল শনিবার- ২০২৬ সকাল ৯টায় কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অডিটোরিয়ামে উপজেলা আমীর মাওঃ মুনছুর রহমানের সভাপতিত্বে শিক্ষা শিবিরে পবিত্র কোরআন থেকে দার্স পেশ করেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওঃ মোঃ মাহমুদুল হাসান। বাৎসরিক পরিকল্পনা নিয়ে গ্রুপ আলোচনা করেন অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুল আলীম, মোজাফ্ফর হোসেন, মোঃ খাইরুল ইসলাম, আনোয়ারুল হক। রুকুনিয়াতের আসল চেতনার উপর আলোচনা করেন জেলা সহকারি সেক্রেটারি এস এম রাশেদুল আলম। আনুগত্য,পরামর্শ, এহতেশাব বিষয়ের উপর আলোচনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া। বাইয়্যাতের আলোকে আমাদের জীবনের গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। বিকেলে মাননীয় এমপি সাহেব দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কালাই পৌরসভা এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত