ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উপজেলার কালাই পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোছা: ফাতেমা (২৩)-কে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
একই দিনে থুপসারা গ্রামে আরেকটি অভিযানে মোঃ সাগর (২৩)-কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাতেমা পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং সাগর থুপসারা গ্রামের মোঃ সাহারুলের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাগরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ফাতেমার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত