ছবিঃ জয়পুর কণ্ঠ
মুনছুর রহমান-বিশেষ প্রতিনিধিঃ সোমবার, ১৬ মার্চ ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলার জগডুম্বর বুড়ইল (গােপিনাথপুর) গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও শান্তিনগর মানব কল্যাণ সংস্থা ও হাজী আঃ মান্নান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সমাজসেবক মোঃ মাহমুদুল হাসানের আয়োজনে "শান্তিনগর মানব কল্যাণ সংস্থা" ও গোপীনাথপুর হাজী আব্দুল মান্নান স্মৃতি পাঠাগারের উদ্যোগে এতিম,অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল ১৫ মার্চ রোববার শান্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পুনট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দীন,পুনট দাখিল মাদরাসার সুপার মোঃ ছফির উদ্দীন, জগডুম্বর দাখিল মাদরাসার সুপার মাওঃ মামুনুর রশীদ, ভূগোইল দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ মোনয়েম হোসেন, থুপসাড়া সেলিমীয়া দাখিল মাদরাসার সুপার মোঃ মতিয়র রহমান সহ এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত