ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার, (জয়পুরহাট) ১০ এপ্রিল ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় নববর্ষের দিনটি যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
ইউএনও সানজিদা চৌধুরী তার বক্তব্যে বলেন, "বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখকে ঘিরে সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপিত হবে।"
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোকপাত করেন ক্ষেতলাল থানার (ওসি) তদন্ত এম, এ করিম। এছাড়াও স্থানীয় সাংবাদিক আজিজার রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
সভায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত