ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ১ মে ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে তিনটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনে শ্রমিকদের অধিকার, সংহতি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে পড়ে পুরো উপজেলাজুড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত