ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জামায়াতের ইসলামী জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ৪ এপ্রিল শনিবার ২টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট জেলা আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ- এমপি সাহেবের সভাপতিত্বে ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওঃ মোঃ রফিকুল ইসলাম খাঁন এমপি।
তিনি বলেন সরকারের শুভবুদ্ধির উদয় হবে দেশের মানুষের গণভোটের রায় মেনে নিবে। জনগনের রায় মেনে না নিলে দেশ ও জনগনের স্বার্থে ন্যায্য দাবী আদায়ে জামায়াতে ইসলামী সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া সঞ্চালনায় সন্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডঃ মামুনুর রশীদ, এস এম রাশেদুল আলম সবুজ, পাঁচবিবি উপজেলা সাবেক চেয়ারম্যান সহকারি অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আমীর মোঃ সুজাউল ইসলাম, মোঃ মুনছুর রহমান, শফিউল আলম দিপু ও শহর আমীর মাওঃ সাইদুর রহমান, সদর উপজেলা আমীর ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়নের পুরুষ ও মহিলা ইউনিট সভাপতি এবং ইউনিয়ন আমীর সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত