ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশ্যে পেশাগত নৈতিকতা, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক জনাব মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ গোলজার হোসেন। তারা নবীন আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে পেশাগত জীবনে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।
এছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন এবং স্পেশাল পিপি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা নবাগত আইনজীবীদের আইন পেশায় নিষ্ঠা ও আদর্শ বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়, যা এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশের সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত