ছবিঃ জয়পুর কণ্ঠ
জয়পুরহাটে কৃষকের কষ্টে ফলানো ফসল আলু এখন পানির নিচে,হতাশায় কৃষক
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সকালের হঠাৎ করেই বৃষ্টি। পানির নিচে তলিয়ে গেছে জয়পুরহাটের কয়েকটি উপজেলার অধিকাংশ ফসলের মাঠ। বিশেষ করে আলু উত্তোলনের শেষ মহুর্তে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এসব ফসল। অনেক জায়গায় পানি পারাপারের পথ ভরাট হয়ে যাওয়ায় উপর থেকে পানি নিচে এসে আলু, গমসহ অন্যান্য ক্ষেত তলিয়ে যায় বলে অভিযোগ চাষীদের।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে জেলার কালাই উপজেলার আঁওড়া, হাতিয়র, ঝামুটপুর, বানিহারাসহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, পানির নিচে ফসলের ক্ষেত। উপর থেকে পানি নিচে আসছে। দীর্ঘদিন ধরে যে দিকগুলো হয়ে পানি পারাপার হতো, সেইসব পথ বন্ধ থাকায় গড়ে আসা পানি বৃদ্ধি পাচ্ছে। সকালের বৃষ্টির পানিতে ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল রক্ষার্থে সকাল থেকে মাঠে শ্যালোমেশিন বসিয়ে জমে থাকা পানি সেচ দিচ্ছেন। তারা বলছেন, এমনিতেই বাজারে আলুর দাম কম, তার ওপর মাঠে পানি জমে ফসল তলিয়ে গেছে। এবার লোকসান গুনতে হবে পুরোদমে।
হাতিয়র গ্রামের আঃ রাজ্জাক বলেন,আমার ৫বিঘা আলুর জমি সব সকালের বৃষ্টিতে তলিয়ে গেছে,এজন্য সেচ দিয়ে পানি বের করে দিচ্ছি এখন আলুর খরচ তুলতে পারবো কি না সেটা আল্লাহ জানে।
একই গ্রামের আরিফুল ইসলাম বলেন,‘গত বছর আলুর আবাদ করে দাম পাইনি। লোকশান পুষে নিতে এবারও আলুর আবাদ করেছি। বাজারে দাম কম, বিক্রি করলে গত বছরের চেয়ে আরও বেশী লোকশান গুণতে হবে। তাই হিমাগারে রাখার জন্য আলুগুলো মাঠেই রেখেছি। রোজার দিন, আগামী ২/১ দিনের মধ্যে আলুগুলো ওঠাইতাম, কিন্তু তা আর হলো না। সকালে বৃষ্টির পানিতে সব ফসল তলে গেছে।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ মুঠোফোনে কথা হলে বলেন,‘পুরো উপজেলার বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে ফসল তলে যাওয়া সঠিক। তবে এর পরিমান খুব একটা বেশী নয়, দ্রুত পানি নিস্কাশন হলেই এসব ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত