
ছবিঃ জয়পুর কণ্ঠ
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল বারী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মোঃ আব্দুল বারী পেয়েছেন ১,৫৭,১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১,১০৩ ভোট।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, ৬৬,০২৪ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে ধানের শীষের প্রার্থী আব্দুল বারী এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।