প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক
ছবিঃ জয়পুর কণ্ঠ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ১৪ মার্চ ২০২৬
ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার মানুষের প্রাণের সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক (পদাধিকারবলে)। এ সময় তিনি ধামইরহাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ঢাকায় কর্মরত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
ইফতার মাহফিলে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও আলহাজ মোহাম্মদ খাজামউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সামসুজ্জোহা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মেহেদী মোরশেদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক মোহাম্মদ জুনায়েদ, অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক আনিসুর রহমান (স্টার নিউজ), মামুনুর রেজা আল ফারুকী, অ্যাডভোকেট আইয়ুব হোসেন, অ্যাডভোকেট মুক্তা সহ শতাধিক সাধারণ ও গণ্যমান্য সদস্য।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত