ছবিঃ জয়পুর কণ্ঠ
এ. বি. এস. রতন স্টাফ রিপোর্টার ; ১ আগস্ট ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলায় বিদ্যুৎ স্পর্শে শ্রী বিমান (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রী বিমান উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগা গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রী বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের সুজন হোসেনের পুকুরে দিনমজুর হিসেবে কাজ করছিলেন বিমান। বেশ কিছুদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন সুজন। শুক্রবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি সেচ দেওয়া হচ্ছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন বিমান।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত