ছবিঃ জয়পুর কণ্ঠ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬
নওগাঁ জেলার সীমান্তঘেঁষা উপজেলা পোরশার নিতপুর মহিলা আলিম মাদ্রাসা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোসা. মুনিরা খাতুন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি একযোগে দেশের সকল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। নিতপুর মহিলা আলিম মাদ্রাসা থেকে ১০ জন পরীক্ষার্থীদের মধ্যে সে-ই একমাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
মুনিরা খাতুনের এ অর্জনে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষকরা তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেছেন।
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হয়।
এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত