ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি, জয়পুরহাট, প্রতিনিধিঃ ১লা নভেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ২২৫ টাকাসহ মোঃ মিলন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে এ অভিযান পরিচালনা করে জয়পুরহাট এসআরবি-৫।
এসআরবি সূত্রে জানা যায়, পশ্চিম মানিক গ্রামের কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই গ্রামের মৃত সবুর হোসেনের ছেলে মোঃ মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত