ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি, জয়পুরহাট, প্রতিনিধিঃ ১লা নভেম্বর ২০২৬
“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ (৩৪) আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রশিক্ষিত যুবকদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত