ছবিঃ জয়পুর কণ্ঠ
পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাব্যবস্থা, পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এমপি ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার, আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. নূর হোসেন আকন্দ বাবু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম নান্নু এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমপি ফজলুর রহমান সাঈদের আকস্মিক পরিদর্শনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত