প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
পাঁচুরচকের সেই বেলে পাথর উদ্ধার: র্যাবের অভিযানে দুই চোরাকারবারি গ্রেফতার
ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ বুধবার ২৯ এপ্রিল ২০২৬
জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়া এলাকা থেকে উদ্ধার হলো আলোচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেলে পাথরের খণ্ডাংশ। র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৩২৭ কেজি ওজনের ওই পাথর উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকেও গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
গত ২৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়ায় হিটলু বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার করা হয়—মোঃ হিটলু বাবু (৪১), পিতা: মোঃ মোফাজ্জল হোসেন, সাং: পাঁচুরচক ফকিরপাড়া, জয়পুরহাট সদর, মোঃ আনোয়ার হোসেন (৫৯), পিতা: মৃত আজিজার রহমান, সাং: দেওয়ানপাড়া, জয়পুরহাট সদর (স্থায়ী ঠিকানা: সারিয়াকান্দি, বগুড়া)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৩ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত