ছবিঃ জয়পুর কণ্ঠ
বগুড়া প্রতিনিধিঃ ১২ এপ্রিল ২০২৬
মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাজু আকন্দ (৫৮) কে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) বগুড়া শহরের নারুলী তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর মামলা নং-৪১১/২১ (বগুড়া সদর) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাজু আকন্দকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজু আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারার মামলায় ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
র্যাব জানায়, সাজু আকন্দ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত