ছবিঃ জয়পুর কণ্ঠ
মিজানুর রহমান,শিবগঞ্জ বগুড়া : ০২ এপ্রিল ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন ভূমি অফিসে অনৈতিক লেনদেন বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার (০২ মে ২০২৬) নবনির্মিত আটমুল ইউনিয়ন ভূমি অফিস ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে ভূমি অফিসে অনিয়ম ও অনৈতিক লেনদেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত