ছবিঃ জয়পুর কণ্ঠ
নিজস্ব প্রতিনিধিঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন দেওয়ায় এবং তাঁকে অভিনন্দন জানিয়ে জয়পুরহাট শহরে আনন্দ মিছিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় জয়পুরহাটের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। এ মনোনয়নকে তাঁরা স্বাগত জানাচ্ছেন এবং নতুন রাজনৈতিক প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যেতে চান।
আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত