ছবিঃ জয়পুর কণ্ঠ
মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ১১ এপ্রিল ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে অবস্থিত ঐতিহাসিক বেলতলি ঈদগাহ মাঠ সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার আজীবন সদস্য নবায়ন ও এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল-২৬ইং) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সভাপতি আব্দুল গফুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক বেলতলি ঈদগাহ মাঠ ও এতিমখানা এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত আন্তরিক। ইতিপূর্বে প্রতিমন্ত্রী মহোদয় তার ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন এবং মাঠের সীমানা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জায়গা দেখার কাজ শেষ হয়েছে। প্রতিমন্ত্রী আগামীতেও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫ সালে ‘বেলতলী মদিনাতুল উলুম নুরানী একাডেমি’ নামে একটি নতুন শাখা প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইমরান হোসেন ফরহাদ, সহসভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দীন মন্ডল, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আফছার আলী, কিচক ইউনিয়ন কৃষকদলের সভাপতি ছোটন মন্ডল, সাবেক যুবদলের সভাপতি এ টি এম জাকারিয়া জুয়েল,অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক গাজিউল ইসলাম, কোষাধ্যক্ষ শামস উদ্দিন বুলু,সহকারী কোষাধ্যক্ষ হাফিজার রহমান, আজীবন সদস্য জামিল হোসেন, ফুলবাবু মিয়া,আবু বক্কর সিদ্দিক, আঃ রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ , সাধারণ সম্পাদক রিপন , সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত