ছবিঃ জয়পুর কণ্ঠ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ১০ জুলাই ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী দলুচন্দ্র মালি (৩৫), পিতা-শ্রী গোকুল চন্দ্র মালি, নিজ বাড়ির পাশের একটি স্থানে কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্বেচ্ছায় শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দলুচন্দ্র মালির উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত বয়স, ঐতিহাসিক গুরুত্ব ও উৎস সম্পর্কে তদন্ত করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মূর্তিটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত