ছবিঃ জয়পুর কণ্ঠ
জয়পুরহাট প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট জেলা ইউনিটের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জয়পুরহাট কেন্দ্রীয় স্মৃতিসৌধ, শহীদ ডা. আবুল কাশেম ময়দানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির সদস্যরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত সদস্যরা নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। এই দিনে শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক সেবা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট জেলা ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত