ছবিঃ জয়পুর কণ্ঠ
মিনহাজুল ইসলাম (বোয়ালিয়া থানা প্রতিনিধি রাজশাহী) ০৪ মে, ২০২৬
রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে মহানগরীর প্রধান সড়কগুলোতে এই মিছিল বের করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনন্দ মিছিলে মহানগরীর অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সকল স্তরের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত