1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

গাজায় বিস্ফোরণে উড়ে গেল ইসরায়েল সাঁজোয়া যান, ৭ সেনা নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসে এক বিস্ফোরণের ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সাত সৈন্য নিহত হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে আইডিএফ নিহতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলো—লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ ও সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন।

গতকাল মঙ্গলবার গাজার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় একটি রিপোর্ট আসে, যেখানে বলা হয় ৬০৫ তম ব্যাটালিয়নের সৈন্যদের বহনকারী একটি ‘পিউমা’ সাঁজোয়া যান বিস্ফোরণের শিকার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক হামলাকারী ওই সাঁজোয়া যানটিতে বিস্ফোরক স্থাপন করতে সক্ষম হয়।

বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে। একটি ডি-৯ বুলডোজারের মাধ্যমে যানটি বালি দিয়ে ঢেকে সেটিকে গাজা থেকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়। এর আগে একইদিন বিকেল ৪টা ২৫ মিনিটে খান ইউনিসে আইডিএফের সেনাদের সঙ্গে হামাসের বন্দুকযুদ্ধ হয় বলে আইডিএফ জানায়।

সেই সংঘর্ষে ৬০৫ তম ব্যাটালিয়নের একটি ইউনিট, যা ৫১ তম ব্যাটালিয়নের কমব্যাট টিমের অংশ ছিল, তারা হামাসের অ্যান্টি-ট্যাংক হামলার শিকার হয়। এতে দুজন সেনা আহত হন—এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্যজনের অবস্থা সামান্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট