1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁর ধামইরহাটে মসজিদের গেট নির্মানকে কেন্দ্র করে মারপিটে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট গুরুত্বর আহত হয়েছেন। আহত সাবেক ওই সেনা সদস্য ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফিরোজ মাহমুদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফিরোজ মাহমুদ (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মসজিদের উপদেষ্টা।

মসজিদের উন্নয়ন কাজের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে নতুন গেট লাগানোর সময় প্রতিপক্ষ মৃত আজির উদ্দিনের ছেলে আতোয়ার হোসেন, আলী আকবর ও আইয়ুব আলী, আতোয়ার হোসেনের ছেলে ইউসুফ আলী এবং নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান নির্মানকাজে বাধা দেয়। প্রতিবাদ করলে সেনা সদস্য ফিরোজ মাহমুদকে আলী আকবরের নির্দেশে আতোয়ার রহমানসহ অন্যান্যরা অতর্কিত ভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া আছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, মারামারির বিষয়টি জেনে সরেজমিন পরিদর্শনে এসেছি, স্বাক্ষ্য-প্রমান ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট