1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

ঘোড়াঘাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসে আছেন দিশা মনি (২০) নামে এক তরুণী।

ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামে প্রেমিক স্বাধীন মিয়ার (২০) বাড়িতে অনশনে বসে প্রেমিকা দিশা মনি । প্রেমিক স্বাধীন মিয়া ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। অনশনরত প্রেমিকা দিশা মনি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর ইউনিয়নের ধর্মদাশপুর গ্রামের দুলু মিয়ার মেয়ে। একপর্যায়ে গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে স্বাধীন মিয়া নিজেই দিশাকে বাড়িতে ডেকে আনে বিয়ের কথা বলে। ডেকে আনার পর ঘটনাটি এলাকায় জানাজানি হলে গোপনে বাড়ি থেকে পালিয়ে যায় প্রেমিক স্বাধীন মিয়া। স্থানীয় এলাকাবাসী ও প্রেমিকা দিশা মনি জানান, সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল স্বাধীন মিয়া ও দিশা মনির মাঝে। সম্পর্কের শুরু থেকে বিয়ের আশ্বাস দিলেও হঠাৎ পাল্টে যায় স্বাধীন মিয়া। আরো জানা যায় দিশা মনির এর আগে দুই জায়গায় বিয়ে হয়ে ছিল। প্রেমিকের বাড়িতে দিশা মনি টানা দুইদিন ধরে অবস্থান নিয়ে অনশন করছেন। ফলে ঘটনাটি লাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট