1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ফজলেহুদা বাবুল ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটছে ৷৷ একযোগে যোগ দিলেন ৭ নতুন চিকিৎসক পাঁচবিবি সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি বসতঘর ধামইরহাট বরেন্দ্র প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাট এম.পি এনামুল হক কর্তৃক পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

ধামইরহাট এম.পি এনামুল হক কর্তৃক পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁর ধামইরহাট পৌরসভার নিমতলী বাজার থেকে হাটখোলা রোডের দূর্গা মন্দির পর্যন্ত ৯৪ মিটার আরসিসি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বেলা ১১ টায় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

২৬ লক্ষ ৪১ হাজার ৬৩৬ টাকা ব্যয়ে ৯৪ মিটার দৈঘ্য ও সাড়ে ৫ মিটার প্রশস্ত এই রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশীষ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, পৌরসভার ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সজল কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জামায়াতে ইসলামীর ধামইরহাট পৌর আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সহকারী সেক্রেটারি আবু সাইদ সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম.এ মালেক, সাংবাদিক হারুন আল রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই উন্নয়ন কাজের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং মানুষের জীবনযাত্রা সহজ হবে বলে আশাবাদ ব্যাক্ত করে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘এই উন্নয়ন কাজ এলাকার মানুষের জন্য একটি বড় উপহার, আমরা এলাকার উন্নয়নের জন্য আরও কাজ করবো। ’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট