1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ফজলেহুদা বাবুল ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটছে ৷৷ একযোগে যোগ দিলেন ৭ নতুন চিকিৎসক পাঁচবিবি সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি বসতঘর ধামইরহাট বরেন্দ্র প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাট এম.পি এনামুল হক কর্তৃক পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

ধামইরহাট বরেন্দ্র প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাত ৮ টায় উপজেলার আমাইতাড়া মোড়স্থ বরেন্দ্র প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা করা হয়।

ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কণ্ঠভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিন দিনকালের ধামইরহাট উপজেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সাংবাদিক মাহফুজুর রহমান।

এছাড়াও কমিটিতে সিনিয়ির সহ-সভাপতি: শাহ আলম মোকসেদুল ইসলাম, সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা, সহ-সাংগঠনিক সম্পাদক মোসেকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুর আলম, কোষাধ্যক্ষ হাবিব কাওছার, প্রচার সম্পাদক মাহমুদুন্নবী, কার্যনির্বাহী সদস্য নূর সাইদ, সদস্য মোঃ রানা বাবু, সাখাওয়াত হোসেন, মোঃ শাকিল হোসেন, ওমর ফারুক, আব্দুল মান্নান। আগামী দুই বছরের গঠিত কমিটির সভাপতি সহিদুল ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বলেন, ‘আগামী দুই বছরের জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম সকলের কাছে একটাই দাবি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এবং জনগণের সামনে ঘটনার সঠিকটা তুলে ধরার চেষ্টা করবেন।

কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘আমার লক্ষ্য শক্তিশালী ও কার্যকর প্রেস ক্লাব গড়ে তোলা, সংবাদ প্রচারে আধুনিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করতে চাই সবাইকে নিয়ে, সত্যের পক্ষে, মানুষের পাশে থাকা, এটাই যেনো হয় আমাদের মুল অগ্রযাত্রা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট