
ছবিঃ জয়পুর কণ্ঠ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
শুক্রবার ২৭ শে ফেব্রুয়ারি তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং নিজ অর্থায়নে তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল, তিনি শপথ গ্রহণের পর থেকেই ছুটে বেড়াচ্ছে অসহায় মানুষদের সহযোগিতার জন্য প্রতিনিয়ত করে আসছে সহযোগিতা আগামীতে যেন তিনি আরো গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারে এমনটাই আশা করছে এলাকার সচেতন মহল।