1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

নওগাঁ মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে মোট চার বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকার চেক দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবার রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের হাতে অনুদানের চেক ও ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, নুরুল্ল্যাবাদ ইউপি চেয়ারম্যান জায়দুর রহমান মাস্টার এবং উপজেলা পরিষদের সিএ আল এমরান (মাসুদ) প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট