1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ফজলেহুদা বাবুল ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটছে ৷৷ একযোগে যোগ দিলেন ৭ নতুন চিকিৎসক পাঁচবিবি সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি বসতঘর ধামইরহাট বরেন্দ্র প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাট এম.পি এনামুল হক কর্তৃক পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

পাঁচবিবি সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি বসতঘর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পাঁচবিবি সীমান্ত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪–৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) জুম্মার নামাজের সময় উপজেলার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন বকুল হোসেন (বিশু) ও তার ভাতিজা সোহান মিয়ার পরিবার। আগুনে তাদের ঘরের চাল-ডাল, কাপড়চোপড়, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বকুল হোসেন (বিশু) বলেন, “আগুন কিভাবে লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে ধারণা করছি বিদ্যুতের লাইনের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।”

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো সোহানের স্ত্রী মিম আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের সামনে আমার সাজানো সংসার পুড়ে ছাই হয়ে গেল, কিছুই করার ছিল না।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক। এ সময় তিনি নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, শাড়ি, লুঙ্গি, গামছা, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

এ সময় বাগজানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা ও স্থানীয় বিএনপি নেতা মোঃ দবির হোসেন উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন, “অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট