1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ফজলেহুদা বাবুল

পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজঃ স্টাফ রিপোর্টারঃ ১ মার্চ, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫’টি স্বর্নের বার সহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

গতকাল শনিবার সকাল পৌনে ১০’টার সময় উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করে। আটক স্বর্ণ পাচারকারী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ মতিয়ার রহমান মিন্টু (৩৫)।

জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপি টহলদল সীমান্তে দ্বায়িত্ব পালনকালে আটককৃত মিন্টু সাইকেল চালিয় যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় পশ্চিম উচনা সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯’শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে মিন্টুর শরীর তল্লাশি করে ৫’টি স্বর্ণের বার ও বাইসাইকেল সহ তাকে আটক করে বিজিবি।

হাটখোলা বিওপির সুবেদার মোঃ এনামুল হক বলেন, উদ্ধারকৃত স্বর্ণবার ও পাচারকারীকে জয়পুরহাট ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট