1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ফজলেহুদা বাবুল ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটছে ৷৷ একযোগে যোগ দিলেন ৭ নতুন চিকিৎসক পাঁচবিবি সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি বসতঘর ধামইরহাট বরেন্দ্র প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাট এম.পি এনামুল হক কর্তৃক পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে আজ শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে, বগুড়া শহর জামায়াত উপ-নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষনা করে।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, “কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষনা করা হয়েছে। শুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

গত (১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল সেই নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপ-নির্বাচনের নতুন তফশিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী আগামী (৯ এপ্রিল) এই আসনে ভোট গ্রহন করা হবে। আসন্ন উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপি মনোনয়ন দিয়েছে।

বগুড়া-৬ সদর অসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ১০ জন। পোষ্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট