1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

ভারতের অপরাধের ভিডিও ব্যবহার করে বাংলাদেশের বলে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সহযোগী সংবাদপত্র

ভারতে সংঘটিত পুরোনো এক অপরাধের ভিডিও ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ জানায়, প্রকাশ্যে নারী অপহরণের একটি ভিডিওকে বান্দরবানের রুমা উপজেলার ঘটনা বলে ফেসবুকে ছড়ানো হয়। ভিডিওটি দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়।

ভারতে সংঘটিত পুরোনো এক অপরাধের ভিডিও ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, প্রকাশ্যে নারী অপহরণের একটি ভিডিওকে বান্দরবানের রুমা উপজেলার ঘটনা বলে ফেসবুকে ছড়ানো হয়। ভিডিওটি দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে ভারতের উত্তরপ্রদেশের একটি ঘটনার।

ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওটির উৎস খুঁজে পেতে প্রথমে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০১৯ সালের ৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বরেলি জেলায় ঘটনাটি ঘটে। সেখানে এক মেয়ে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এজন্য এই দম্পতিকে মেয়েটির পরিবারের লোকজন মারধর করে এবং মেয়েটিকে তার পরিবারের লোকজন মোটরসাইকেলে করে জোর করে নিয়ে যায়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিজনেস স্ট্যান্ডার্ড এই তথ্য প্রকাশ করে।

ফ্যাক্টওয়াচ নিশ্চিত করে যে, ফেসবুকে ছড়ানো ভিডিওটি বান্দরবানের নয়, বরং ভারতের। ফলে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে ফ্যাক্টওয়াচ। এটি একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট