1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

হাকিমপুরে কৃষি সহায়তা: প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

গোলাম রব্বানী হিলি( দিনাজপুর) প্রতিনিধিঃ সোমবার, ২০ অক্টোবর ২০২৫

২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতভিটা ও মাঠে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) সকাল এগারোটায় ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, ও শসা বীজ দেওয়া হয়েছে এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে বসতভিটা ও মাঠে চাষযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৪ ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট