1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

আক্কেলপুরে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধিঃ ০৮ নভেম্বর ২০২৫ ইং

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ধানা হাটিতে শুক্রবার বিকেল সাড়ে চার টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, ৭ নভেম্বর আমাদের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি সেনা ও জনগণের ঐক্যের প্রতীক, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, আজকের এই দিনে আমরা তাদের এই সাধারণ জীবনধারা থেকে শিক্ষা নিতে পারি—এটি আমাদের শেখায় যে, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে থাকা মানেই বিলাসিতা নয়, বরং দেশের মানুষের জন্য কাজ করার প্রতি দায়িত্ববোধই প্রধান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা এম কেরামত আলী, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউল্যাহ খান রতন, যুব নেতা রিপন প্রামানিকসহ আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট