1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ৬ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর (শনিবার নওগাঁ-২ আসনের দুই উপজেলার নির্বাচনী এলাকাজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এ সময় গাড়িতে উঠে হাত নাড়িয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান। ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠ থেকে শোডাউনটি পত্নীতলার নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে শিবপুর,মধইল হয়ে আগ্রাদ্বিগুন, ধামইরহাট, মঙ্গলবাড়ী ও ইসবপুর প্রদক্ষিণ করে আড়ানগর কলেজ মাঠে সমাপ্ত হয়, শোডাউনে ১৫ হাজারের অধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।

মোটরসাইকেল শোডাউনে ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম.এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট