1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

উঠান বৈঠকঃ অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। গতকাল শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর উদ্যোগে এবং আইএফইএস-এর সহযোগিতায় জয়পুরহাট পৌরসভার মাহালি পাড়া ও পাঁচবিবির কুসুম্বা দহদপুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুই স্থানে মোট ৬২ জন আদিবাসী নারী ও পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রমধর্মী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোঃ শাহাবুর রহমান, জেনারেল ম্যানেজার, পামডো, মোঃ রবিউল ইসলাম, উপজেলা সুপারভাইজার, পামডো
এছাড়া বিমল পাহান, আদুরী রানী ও সুমি রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর (পামডো) দায়িত্ব পালন করেন।

উঠান বৈঠকে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করা হয়—পরিচয় পর্ব, প্রত্যাশা যাচাই, বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, মক ভোটিং বা ভোট প্রদানের অনুশীলন,পথনাটক প্রদর্শন, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি।

আদিবাসী ভোটারদের অংশগ্রহণে এই উঠান বৈঠক এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও কয়েকটি এলাকায় একই ধরনের অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কর্মসূচি পরিচালনা করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট