1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের আদিবাসী ফুটবল ও প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটের কাদোয়ার মাটি থেকে রেলভবনের শীর্ষে সুবক্তগীণ নজরুল বর্ষ উপলক্ষে জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ ৯ জুন ২০২৬

রাজনীতির পাশাপাশি কৃষকের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাট জেলা যুবদলের অন্যতম নেতা ও সফল ব্যবসায়ী মোঃ মাহমুদ হোসেন মামুন। মহিপুর কলেজ মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত ধান, গম, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ক্রয় করে গুদামজাত করছেন তিনি। লাভ বা বাজারদর বৃদ্ধি পেলে পরে বিক্রি করে কৃষকদের লোকসান ঠেকানোর চেষ্টা করছেন।

সরেজমিনে দেখা যায়, মামুনের ব্যবসা প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল ওজন মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকের নিকট থেকে ইরিবোরো ধানসহ অন্যান্য ফসল পরিমাপ করে ন্যায্য দাম দেওয়া হচ্ছে। তার টেবিলে বিভিন্ন জাতের ধানের নমুনা সাজানো রয়েছে। দরন ভেদে মূল্য নির্ধারণ করে তিনি কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে মজুদ করছেন। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

যুবদল নেতা মামুন বলেন, “রাজনীতি আমার আদর্শ, জনসেবা আমার ব্রত। জীবন-জীবিকা ও পরিবার পরিচালনার জন্য রাজনীতির পাশাপাশি ব্যবসা করি। তবে আমার মূল লক্ষ্য কৃষক যেন তার ফসলের ন্যায্য দাম পায়। মৌসুমের শুরুতে কৃষকের কাছ থেকে ধান-গম কিনে গুদামে রাখি। বাজারে চাহিদা ও দাম বাড়লে বিক্রি করি। এতে কৃষকও লাভবান হন, আমিও ক্ষতিগ্রস্ত হই না।”

স্থানীয়রা জানান, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও ব্যবসায়ী হিসেবে মামুন সকল মহলে গ্রহণযোগ্য। সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করায় তিনি অল্প সময়েই এলাকায় সুনাম অর্জন করেছেন। তার এই উদ্যোগে কৃষকরা উৎসাহিত হচ্ছেন এবং অনেকেই এখন সরাসরি তার কাছে ফসল বিক্রি করছেন। কৃষি-নির্ভর জয়পুরহাটের অর্থনীতিতে এমন উদ্যোগ নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট