1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

ক্ষেতলালে মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ হাদিসুর রহমান স্টাফ রিপোর্টার (জয়পুরহাট): ৭ জুলাই ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ২০২৬ সালের (২৯ জুন) দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সদয় সম্মতি জ্ঞাপন করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৬ জুন) বেলা ১১টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপপীরহাটা দারুল উলুম দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বড়তারা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য তাজমিনা আক্তার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোঃ আব্দুল বারিক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোঃ আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, বিএনপি নেতা মোঃ আমিরুল ইসলাম, মোঃ আব্দুল সাত্তার,মোঃ মনজু হোসেন, যুবদল নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ সবুজ হোসেন, মোঃ সেতু, ছাত্রদল নেতা মোঃ আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট