1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই, এমপি নয়— মোস্তাফিজুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই, এমপি নয়— মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টারঃ ৮ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে আমাকে এমপি সম্বোধন করবেন না। আমি জনগণের বন্ধু হয়ে ভাই হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার ভাই, তাই আমাকে ভাই বলেই ডাকবেন।”

তিনি আরও বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছে। নওগাঁ-১ আসন সহ সারাদেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা সদরের জিরো পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেণু)। এর আগে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুল কাহার, সহ-সভাপতি বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাদল), পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও মহিলা দলের সভাপতি শাহানাজ পারভিন প্রমুখ।

আলোচনা সভা ও র‌্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট