1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের আদিবাসী ফুটবল ও প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটের কাদোয়ার মাটি থেকে রেলভবনের শীর্ষে সুবক্তগীণ নজরুল বর্ষ উপলক্ষে জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন

জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের শুভাকাঙ্ক্ষী প্রভাষক মো. আব্দুল হামিদের মায়ের ইন্তেকালে গভীর শোক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের শুভাকাঙ্ক্ষী ও ক্ষেতলাল উপজেলার প্রভাষক মো. আব্দুল হামিদের শ্রদ্ধেয় মাতা আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বার্ধক্যজনিত অসুস্থতায় জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজার নামাজ আজ বাদ আসর ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমার ইন্তেকালে জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক সীমান্তের আওয়াজ ও সাপ্তাহিক জয়পুর কণ্ঠ-এর সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুল আলম এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট