1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

শিবগঞ্জে বিএনপি নেতা মাহবুব আলম মানিকের সহধর্মিণীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ১৩ মে ২০২৬

​বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান মাহবুব আলম মানিকের সহধর্মিণী লুবনা মানিকের প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার (১২ মে) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

​২০২৫ সালের এই দিনে তিনি তাঁর স্বামী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে পরলোকগমন করেন। মরহুমার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

​লুবনা মানিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোকামতলা ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার যোহর নামাযের পর স্থানীয় একটি মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুমার বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

​এক বছর আগে এই দিনে লুবনা মানিকের আকস্মিক বিদায়ে শিবগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে মাহবুব আলম মানিকের বাসভবন ও আশপাশের এলাকায় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সমবেত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

লুবনা মানিকের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক রহমান মিলুর আয়োজনে গুজিয়া কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআনের পাখিদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ করা হয়।।

দোয়া মাহফিলে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট