1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

পাঁচবিবিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা কিনার দোয়া মাহফিল 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

পাঁচবিবি প্রতিনিধিঃ শনিবার (২৮ জুন) জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল করিম কিনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে পৌর শহরের দানেজপুর মহল্লায় নিহত কিনার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। এসময় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম হোসেন সহ নিহত কিনার বৃদ্ধ বাবা বড়ভাই আত্মীয়-স্বজন মহল্লাবাসী ও দলীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে অধ্যক্ষ গফুর মন্ডল সাংবাদিকদের বলেন, কিনার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আমরা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আমাদের বিএনপির কর্মী কিনাকে যারা হামলা চালিয়ে হত্যা করেছে অবশ্যই তাদের আইনের আওতায় শান্তি দিতে হবে বলেও জানান তিনি।

গত বুধবার কিনাকে উপজেলার বীরনগর গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেন গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট