1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে ওলামা দলের সমাবেশ, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীঃ -চন্দন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মুনছুর রহমান-জয়পুরহাট প্রতিনিধিঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন-ভাতা ও চাকুরী বিধির বিষয়ে সম্মান জনক পদক্ষেপ নিবে । কারণ আমরা ইমাম মোয়াজ্জিনগণদের সর্বোচ্চ সম্মান করি। তারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা আমাদেরকে সঠিক পথ দেখান। ইসলামি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইমামদের অবদান অনেক বেশি। অথচ, সমাজে ইমাম-মোয়াজ্জিন সাহেবগণ অনেক অবহেলিত। তাদের বেতন একেবারেই কম এবং চাকুরী নিরাপত্তা নেই।

১৩ সেপ্টেম্বর শনিবার সকালে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিনগণের সাথে মতবিনিময় সবাই তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে অমূল্যায়ন করেছে। সমাজকে ধবংশের হাত থেকে রক্ষা করতে ইমাম সাবেহগণকে আরো বেশি করে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্টানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ওলামাদলের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, কালাই উপজেলা ওলামাদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন,কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ প্রমূখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট