1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

বড়তারা ইউনিয়ন বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে এমপি প্রার্থী আব্দুল বারী’র বিশাল জনসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ৩০ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট-২ আসনের সাবেক সচিব আব্দুল বারী’র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার সময় বড়তারা ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়তারা  উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ছবিঃ জনতার একাংশ

বড়তারা ইউনিয়ন বিএনপি,  মো: হালিম মাষ্টার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, বড়তারা ইউনিয়ন বিএনপি মো: জাহাঙ্গীর হোসেন শহিদুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব  ও সাবেক বিভাগীয় কমিশনার আব্দুল  বারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন এ এইচ এম ওবায়দুর রহমান (ভিপি সুইট) সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি জেলা যুবদল জয়পুরহাট।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ক্ষেতলাল উপজেলা বিএনপি মো: খালেদুল মাসুদ আন্জুমান মো:আব্দুল আলিম,সভাপতি ক্ষেতলাল পৌর বিএনপি মো: মওদুদ আলম সরকার যুগ্ন আহবায়ক কালাই উপজেলা বিএনপি এ সময় আর উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এড, জি এম বাবলু, জেলা সমবায় আহব্বায়ক নুরুল ইসলাম, জেলা যুগ্ন আহ্বায়ক ও ৭নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন।২নং ওয়াড বিএনপির সভাপতি, মো : আনিসুর রহমান। ২নং ওয়াডের মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা: সুইটি বেগম।

এ সময়  আরও অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির মুক্তির সনদ ও জনগণের কল্যাণের রূপরেখা। তারা এই সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট