1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

সাপাহারে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচিঃ দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবস্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নওগাঁর সাপাহারে ৩ দফা দাবীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সাপাহার উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের আয়োজনে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চ চত্বরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০% বাড়ী ভাড়া ও দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বৃদ্ধিসহ জাতীয় করণের দাবিতে বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন হয়।

অবস্থান কর্মসূচিতে ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্ম বিরতি রেখে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, জবই কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হুদা, উমইল মোহাঃ দাখিল মাদ্রাসার প্রধান জাইদুল ইসলাম, চাঁচাহার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সাদেকুল ইসলাম, ভিওইল কলেজের সিনিয়র প্রভাষক নাজমুন নাহার, তিলনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ আবুল হোসেন, ওড়ুনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান, ভিওইল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, তিলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ উপজেলার ৭৫ টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট